সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে প্রধানমন্ত্রীর নামে কোরবানি করা হবে ‘রাজা বাবুকে’ | চ্যানেল খুলনা

চিতলমারীতে প্রধানমন্ত্রীর নামে কোরবানি করা হবে ‘রাজা বাবুকে’

বাগেরহাটের চিতলমারীতে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ গোয়ালে ৪ বছর ধরে পালন করা ২০ মণ ওজনের ‘রাজা বাবু’ নামের একটি গরু কোরবানি দেবেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন। পরম আদর-যতেœ পালন গরুটি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়সহ শেখ পরিবারের নামে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসায় প্রতিদিনই সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামে চেয়ারম্যানের বাড়িতে অনেকেই দেখতে আসছেন ২০ মণ ওজনের ‘রাজা বাবু’ নামের এই গরুটিকে।।

সোমবার বিকাল ৪ টায় বারাশিয়া গ্রামে এ বৃহৎ আকৃতির গরুটি দেখতে যান বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, প্রচার সম্পাদক শোয়েল মোল্লা, দপ্তর, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হীরা, সাবেক জিএস রাকিুবুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

এ ব্যাপারে শেখ নিজাম উদ্দীন জানান, নিজ গোলায়ে প্রায় ৪ বছর ধরে ‘রাজা বাব’ু নামের এই গরুটিকে তিনি পরম যতেœ লালন-পালন করেছেন। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি এই গরুটিকে প্রধানমন্ত্রীসহ শেখ পরিবারের অন্যান্য সদস্যদের নামে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান, গত বছরও তিনি ‘চিতা পাহাড়’ নামে বৃহৎ আকৃতির একটি গরুও তিনি প্রধানমন্ত্রীসহ শেখ পরিবারের সদস্যদের নামে কোরবানি দিয়েছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।