সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৮ টায় উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠুর সঞ্চালনায় সম্মানিত অতিথির হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট টিভি নাটক ব্যক্তিত্ব বাদশা গাজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমীক লীগের সহ-সভাপতি আসমত খান, বাগেরহাট জেলা ট্যাক্সি অটো রিক্সা ও অটো টেম্পু মালিক সমিতির সভাপতি ফজল উদ্দীন খান, সাধারণ সম্পাদক নান্নু মিয়া শেখ, ইমারত শ্রমিক নেতা রোকা শেখসহ উপজেলা ও ইউনিয়ন শ্রমীক লীগসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।