সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বিজয়া দশমীতে শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্ণামেন্ট | চ্যানেল খুলনা

চিতলমারীতে বিজয়া দশমীতে শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্ণামেন্ট

বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও শেখ হেলাল উদ্দীন ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধন করেণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক রনজিত কুমার বাড়ৈ, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রসুল মাঝি, সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ বাড়ৈ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি মিলন বাড়ৈ, সজল কান্তি বাড়ৈ, ইব্রাহীম মুন্সী, সৈয়দ জান্নাত আলী প্রমুখ। খেলায় ফুটবলে চরবানিয়ারী ইউনিয়ন, মেয়েদের হ্যান্ড বলে সাথী ক্লাব ও মানব নৌকা বাইচে চরবানিয়ারী মুসলিম পাড়া বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।