সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে তিন শতাধিক শিক্ষার্থীর শপথ গ্রহণ | চ্যানেল খুলনা

চিতলমারীতে যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে তিন শতাধিক শিক্ষার্থীর শপথ গ্রহণ

বাগেরহাটের চিতলমারীতে যৌন হয়রানী প্রতিরোধ ও বাল্য বিবাহ রোধের শপথ নিয়েছে তিন শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে যৌন হয়রানী প্রতিরোধ ও বাল্য বিবাহ নিরোধ ক্যাম্পেইনে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যৌন হয়রানী প্রতিরোধ ও বাল্য বিবাহ নিরোধ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে শপথ বাক্য পাঠ করেণ। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈ প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়েল সকল শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়েল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।