সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষে চিতলমারীতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড কেন্দ্র কমিটির উদ্যোগে আড়–য়াবর্নী ডাঃ মশিউর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ নির্বাচনী উঠান অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম। উঠান বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক খালিদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাতি রিয়াজুল ইসলাম রিয়াদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কেরামত মোল্লা, বাদশা মিয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন খান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।