সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

চিতলমারীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ ২ বছরের সাজাপ্রাপ্ত রিয়াদ হোসেন ওরফে জোবেদ আলী (৪০) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছেন। গত বৃহস্পতিবার (১১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার পরানপুর গ্রামের ইমরান হোসেনের চায়ের দোকান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিয়াদ হোসেন উপজেলার চৌদ্দহাজারী গ্রামের জাকাত আলী তালুকদারের ছেলে। শুক্রবার (১২ মে) বেলা ১১ টায় গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, একটি মামলায় দ্রুত বিচার আইনে রিয়াদ হোসেনের ২ বছরের সাজা ও ২০ হাজার টাকা জরিমানা হয়। আদালত থেকে গ্রেপ্তারী পরোয়না থাকায় চিতলমারী থানার এস আই মোঃ বজলুর রহমান সংগীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।