সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারী সদর ইউনিয়ন মডেল ইউনিয়ন গড়তে চান মকবুল মুন্সী | চ্যানেল খুলনা

চিতলমারী সদর ইউনিয়ন মডেল ইউনিয়ন গড়তে চান মকবুল মুন্সী

চিতলমারী প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন চান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন মুন্সী। ইতোমধ্যে তিনি সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সাথে করছেন কুশল বিনিময়। নির্বাচনী এলাকার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। রাজনীতির পাশা-পাশি ব্যক্তি উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। ইউনিয়নবাসীর চাওয়া থেকেই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন।

এ ব্যাপারে মোঃ মকবুল হোসেন মুন্সী জানান, আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে একটি স্বচ্ছ-জবাদিহিতামূলক মডেল ইউনিয়ন হিসেবে চিতলমারী সদরকে গড়ে তুলব। ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দ্বোর গোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার লক্ষ। তিনি আরো বলেন, আমি সকলের দোয়া-সমর্থন ও সহযোগিতা চাই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।