সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারী স্মার্ট কর্ণানের উপকরণ সংশ্লিষ্টদের হাতে তুলে দেন এমপি শেখ হেলাল উদ্দীন | চ্যানেল খুলনা

চিতলমারী স্মার্ট কর্ণানের উপকরণ সংশ্লিষ্টদের হাতে তুলে দেন এমপি শেখ হেলাল উদ্দীন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন,
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দিন।

তিনি আরো বলেন, আর মাত্র কয়েক মাস পড়ে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে আবারও স্বাধীনতার স্বপক্ষের শক্তি নৌকাকে বিজয়ী করতে হবে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলা ভিআইপি ডাকবাংলো মিলনায়তনে চিতলমারী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা, স্মার্ট কর্ণার উদ্বোধন ও দুঃস্থ- অসহায় ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শেখ হেলাল উদ্দীন আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের মিলে মিশে কাজ করতে হবে। দেশের সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে দুঃস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক তুলে দেন এমপি শেখ হেলাল উদ্দীনের সহধর্মীনি, বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ রূপা চৌধুরি।

এ সময় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়ের সঞ্চালনায় ও সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার আবুল হাসনাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস হেপী পড়াল, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিলন ব্যানার্জী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দসহ সহযোগি-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে পিআরএফ : নৌ-পরিবহন উপদেষ্টা

ফকিরহাট আট্টাকী শীতলাতলায় ৫টি মন্দির ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।