সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চীন সাগরে দুর্ঘটনায় মার্কিন পারমাণবিক সাবমেরিন | চ্যানেল খুলনা

চীন সাগরে দুর্ঘটনায় মার্কিন পারমাণবিক সাবমেরিন

দক্ষিণ চীন সাগরে পানির নিচে দুর্ঘটনার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিন। সাগরতলে ‘অজানা বস্তু’র সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সাবমেরিনটি। এই ঘটনায় সাবমেরিনে থাকা ১৫ জন নাবিক আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই তথ্য জানায় বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের ওই দুর্ঘটনাকবলিত পারমাণবিক সাবমেরিনের নাম ইউএসএস কানেকটিকাট। গত ২ অক্টোবর (শনিবার) এই দুর্ঘটনা ঘটে। এতে ইউএসএস কানেকটিকাট-এ থাকা ১৫ জন নাবিক হালকা আহত হন।
তারা আরো বলেছেন, কোন বস্তুর সঙ্গে সাবমেরিনটির ধাক্কা লেগেছে এবং সংঘর্ষের কারণ ঠিক কী, সেটি এখনও পরিষ্কার নয়।
মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর সাবমেরিনটিকে দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে সেটি মার্কিন ভূখণ্ড গুয়ামের পথে রয়েছে।
বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণে ইউএসএস কানেকটিকাট-র পারমাণবিক পরিচালনা সংক্রান্ত প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি এবং সাবমেরিনটি পুরোপুরি কর্মক্ষম রয়েছে।
তার মতে, দুর্ঘটনার কারণে সাবমেরিনের বাহ্যিক অংশসহ অন্যান্য অংশে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি এখনও খতিয়ে দেখা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

ফ্রান্সের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি সই

ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায় আদালত অবমাননার পিটিশন

ইসরাইলপন্থি প্রার্থীকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আয়েশা ওয়াহাব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।