সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চুলপড়া বন্ধে বাড়িতেই তৈরি করে নিন আমলা তেল | চ্যানেল খুলনা

চুলপড়া বন্ধে বাড়িতেই তৈরি করে নিন আমলা তেল

শীতে চুল নিয়ে যন্ত্রণার শেষ থাকে না। ঠাণ্ডায় অনেকেই শ্যাম্পু করতে বেশ দেরি করে ফেলেন।

অন্য সময় যেখানে সপ্তাহে অন্তত দু’বার শ্যাম্পু করা হয়, শীতে অনেকেই একবার করেই পার করে দেন। ফলে চুলে ময়লা জমে বেশি। দেখা দেয় খুশকি আর তার সঙ্গে বাড়তি উপদ্রব চুলপড়া।
পুরো বছরের তুলনায় শীতে অনেক বেশি চুল পড়ায় অনেকেরই মন খারাপ থাকে। বাজারের অনেক পণ্য ব্যবহার করেও যখন তেমন উপকার পাওয়া যায় না। তখন দেখা দেয় হতাশা, এই হতাশা থেকে মুক্তির পথ আপনার নিজের হাতেই রয়েছে।
চুলপড়া বন্ধ করে নতুন চুল গজাতে বাইরের বাজারের পণ্যে নির্ভর না করে নিজেই তৈরি করে নিন আমলা বা আমলকির তেল।

যেভাবে করবেন

আমলকি আধা কাপ, একস্ট্রা ভার্জিন নারকেল তেল এক কাপ, তিল বা সরষের তেল আধ কাপ ও আধা চা চামচ মেথিদানা নিন।
আমলকি একটু থেঁতো করে নিন। তারপর সব উপকরণ একসঙ্গে একটি গভীর পাত্রে নিয়ে আঁচে বসান। মিনিট দশেক পর তেল থেকে ধোঁয়া বেরোতে আরম্ভ করলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।

এবার তেল বোতলে ভরে রেখে দিন অন্ধকার জায়গায়। সপ্তাহে দু’বার মাথার তালু ও পুরো চুলে ঘষে ঘষে লাগান। সময় থাকলে সারারাত রেখে নিন। না পারলে ঘণ্টাখানেক রেখে এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

মাত্র একমাস এভাবে ব্যবহার করুন আর পার্থক্য নিজেই বুঝুন।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।