সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ছাত্রলীগ-যুবলীগ পু‌লি‌শের সহায়তায় বিএনপির সমা‌বে‌শে আক্রমণ চালায় : মনা | চ্যানেল খুলনা

ছাত্রলীগ-যুবলীগ পু‌লি‌শের সহায়তায় বিএনপির সমা‌বে‌শে আক্রমণ চালায় : মনা

খুলনা মহানগর বিএনপির আহবায়ক শ‌ফিকুল আলম মনা অভিযোগ করেছেন, ছাত্রলীগ ও যুবলীগ পু‌লি‌শের সহায়তায় আমা‌দের সমা‌বে‌শের ওপর আক্রমণ চালায়। পুা‌লিশ টিয়ারসেল ও গু‌লি ক‌রে সন্ত্রা‌সের রাজত্ব কা‌য়েম করে।

তিনি আজ শুক্রবার সকা‌লে দলীয় কার্যাল‌য়ে প্রেস ব্রিফিংয়ে আগেরদিন সংঘর্ষ হামলা ভাংচুর ও সমাবেশ পন্ড হওয়া নিয়ে বক্তব্য রাখছিলেন।
সেখা‌নে তিনি ব‌লেন, কেএম‌পি দপ্তর থে‌কে অনুম‌তি নি‌য়ে সমা‌বেশ শুরু করা হয়। সরকার শেষ মুহু‌র্তে এ‌সে অস‌হিষ্ণু আচরণ কর‌ছে। আমা‌দের ওপর বি‌ভিন্ন দমননী‌তি চালা‌চ্ছে। এমন‌কি এ ঘটনায় যারা আহত হ‌য়ে‌ছে তা‌দের বি‌ভিন্ন হাসপাতাল ও ক্লি‌নিক থে‌কে আটক করা হ‌চ্ছে। গতকা‌লের ঘটনায় ৫০০ চেয়ার ভাংচুর করা হ‌য়ে‌ছে। ৪১ জন নেতাকর্মীকে আহত করা হ‌য়ে‌ছে। আমা‌দের ওপর হামলা ক‌রে আমা‌দের না‌মে মামলা ক‌রে‌ছে পু‌লিশ। আদালত খুল‌লে তারা আইনী পদ‌ক্ষেপ গ্রহণ কর‌বে ব‌লে তি‌নি উপ‌স্থিত সাংবা‌দিক‌দের জানান।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন, জেলা বিএন‌পির আহবায়ক আমীর এজাজ খান, নগর যুগ্ম আহবায়ক ত‌রিকুল ইসলাম জ‌হির ও জেলা সদস্যে স‌চিব ম‌নিরুল ইসলাম বা‌প্পিসহ নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

বিএনপি নেতা-কর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে তৎপরতা চলছে: রিজভী

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।