সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জলাশয়-নিচু ভূমি ভরাটকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজউকের অভিযান | চ্যানেল খুলনা

জলাশয়-নিচু ভূমি ভরাটকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজউকের অভিযান

চ্যানেল খুলনা ডেস্কঃরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত মহাপরিকল্পনা লঙ্ঘনকারী অনুমোদনহীন আবাসন প্রকল্প এবং অবৈধভাবে জলাশয় ও নিচু ভূমি ভরাটকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার রাজউকের জোন-৩ অন্তর্ভুক্ত সাভারের আশুলিয়া এলাকার ‘দখিনা সিটি’ প্রকল্পের গেট, বিলবোর্ড, সাইনবোর্ড ও অফিসের একাংশ এবং ‘নিউ উত্তরা সিটি’ প্রকল্পের গেট ও ২টি বিলবোর্ড অপসারণ করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও উপ-নগর পরিকল্পনাবিদ শাহনেওয়াজ হকের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া পূর্বে সতর্ক করা সত্ত্বেও অবৈধভাবে নিচু ভূমিতে মাটি ভরাটের কাজ চালিয়ে যাওয়ার জন্য মেসার্স মেহেরিমা এন্টারপ্রাইজের মালিক ও একজন কর্মীকে সাভার থানায় সোপর্দ করা হয়। সেই সঙ্গে ভরাট কাজে ব্যবহৃত এক্সাভেটর জব্দ করে দুই লাখ টাকা জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ আবু কাউছারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Rajuk

প্রসঙ্গত, একই এলাকায় গত ২৬ নভেম্বর দুটি অনুমোদনহীন আবাসন প্রকল্পের অবৈধভাবে নিচু ভূমিতে মাটি ভরাটের কাজ বন্ধ করাসহ একটি রেস্টুরেন্ট ও একটি নির্মাণাধীন কারখানার দেয়াল ভেঙে অপসারণ করে রাজউক কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

নেশার টাকা না পেয়ে নাতির হাতে দাদি খুন, আহত দাদা হাসপাতালে

ঘেউ ঘেউ করায় কুকুরকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

কারাগারে অসুস্থ দীপু মনি, মেডিকেল ঘুরে ফিরলেন মুন্সিগঞ্জ কারাগারে

দূরপাল্লার বাসে তল্লাশি, ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নদী থেকে উদ্ধার দুই মরদেহের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।