সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জিমের পোশাকে ধরা দিলেন অপু বিশ্বাস | চ্যানেল খুলনা

জিমের পোশাকে ধরা দিলেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস স্বাস্থ্যের প্রতি বেশ মনোযোগী। নিয়মিতই জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি। পর্দায় নিজেকে আকর্ষণীয় রাখতে একটুও ছাড় দিচ্ছেন না।
করোনার কারণে এখন খুব একটা ঘর থেকে বের হন না ‘রাজনীতি’খ্যাত এই তারকা। তবে নিজেকে ফিট রাখতে এরই মধ্যে মেদ ঝরিয়ে ওজন কমিয়েছেন তিনি। খাদ্যাভ্যাসেও এনেছেন পরিবর্তন।

সোমবার (২৮ জুন) প্রতিদিনের মতো সকালেই জিমে ব্যস্ত সময় কাটিয়েছেন অপু বিশ্বাস। সে সময়কার কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। এতে খোলামেলা কালো জিমের প্রকাশে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে ‘গুড মর্নিং’ লিখে সবার সুন্দর দিনের প্রত্যাশাও করেন তিনি।
এদিকে, বেশকিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। কিছুদিন আগে সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’র কাজ সম্পন্ন করে ‘ঈশা খাঁ’ সিনেমার শুটিং শুরু করেছেন এই নায়িকা। এছাড়া ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার প্রথম লটের শুটিংও সম্পন্ন করেছেন তিনি।
অপু বিশ্বাসের জিমের পোশাকে তোলা ছবিগুলো সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে লাখের কাছাকাছি রিয়েক্ট পেয়েছে তার পোস্টটি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের

বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও বাংলাদেশকে কষ্ট দেব: মনিকা কবির

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।