সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাগুরায় জাসদের মানববন্ধন | চ্যানেল খুলনা

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাগুরায় জাসদের মানববন্ধন

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বাতিল কর’ জনগণের সাথে তামাশা বন্ধ কর’ এই স্লোগান নিয়ে মাগুরায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাসদ’ মাগুরা জেলা শাখা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহাব্বত আলীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।
বক্তব্য প্রদান কালে এটিএম মহাব্বত আলী বলেন, জনগণকে বোকা ভেবে জনগণের সাথে তামাশা বন্ধ করুন। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য এখন সর্বনিম্ন, আমাদের দেশের সরকার কেন এই মূল্যবৃদ্ধি করেছে এদেশের জনগণ সেটি জানতে চায়। অনতিবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানো না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জাসদ নেতা।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।