সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
টিভিতে বিদেশি সিরিয়াল প্রদর্শনে বিধি-নিষেধ আরোপ | চ্যানেল খুলনা

টিভিতে বিদেশি সিরিয়াল প্রদর্শনে বিধি-নিষেধ আরোপ

চ্যানেল খুলনা ডেস্কঃ টিভিতে বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, ডাবিংকৃত সিরিয়াল ও সেন্সরবিহীন চলচ্চিত্র অনুমতি ছাড়া প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বুধবার সরকারি এক তথ্যবিবরণীতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এতে বলা হয়, যথাযথ অনুমতি না নিয়ে কোনো কোনো টিভি চ্যানেল বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা সেন্সরবিহীন সিনেমা সম্প্রচার বা প্রদর্শন করছে বলে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

এ ধরনের সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে আইন ও বিধি যথাযথ অনুসরণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে এক পত্রের মাধ্যমে সব টেলিভিশন চ্যানেলকে অনুরোধ করা হয়েছে।

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৪) ধারা অনুযায়ী বাংলাদেশের দর্শকদের উদ্দেশে বিদেশি চ্যানেলের কোনো অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল ইত্যাদি সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে সরকারের অনুমতি গ্রহণের আবশ্যকতা রয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে এরূপ প্রদর্শন ও সম্প্রচার আইন বহির্ভূত। এ ছাড়া বেসরকারি টিভি চ্যানেলে সিনেমা সম্প্রচারের জন্য রফতানি নীতি ২০১৮-২০২১ অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ এবং সেন্সর সনদ নেয়া প্রয়োজন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস দেওয়া হবে না: হুমায়ুন কবির

মোংলা বন্দর হবে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অপেক্ষা ৫ থেকে ১০ বছর, প্রভাব পড়বে বাংলাদেশিদেরও

পোশাক খাতে অস্থিরতায় আওয়ামী লীগ-সমর্থিতদের জড়িত থাকার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

পোশাক কারখানার উৎপাদন সচল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।