সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ে পঞ্চমস্থানে উঠার সুযোগ বাংলাদেশের | চ্যানেল খুলনা

টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ে পঞ্চমস্থানে উঠার সুযোগ বাংলাদেশের

আগামী মাসে দেশের মাটিতে হতে যাওয়ায় পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ।

৫-০ ব্যবধানে সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে দক্ষিণ ও অস্ট্রেলিয়ার মত দলকে টপকে যাবে বাংলাদেশ।

২৩৪ রেটিং নিয়ে বর্তমানে দশমস্থানে রয়েছে বাংলাদেশ। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

দেশের মাটিতে সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসি র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৪। তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে বাংলাদেশকে। সিরিজে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮।

যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ তবে ২৪১ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা।

২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে মাত্র একবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালের ঐ ম্যাচে ১৫ রানে হারে টাইগাররা।

টি-টুয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১০বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবগুলোতেই হেরেছে টাইগাররা।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের টেস্ট সিরিজ, সূচি চূড়ান্ত

সরকারের কাছ থেকে বেতন পাবেন হামজা-শমিতরা!

ভোটার হলেন সাকিব, ভোট কি দিতে পারবেন

ভারতে খেলা দেখতে আর্থিক সহায়তা চাইছেন জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ জয়ী ওজিল ও এরদোয়ানপুত্র

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।