সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় অবৈধ কারেন্ট জাল রাখায় ব্যবসায়ীকে জরিমানা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় অবৈধ কারেন্ট জাল রাখায় ব্যবসায়ীকে জরিমানা

খুলনার চুকনগরে অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৮ হাজার জরিমানা ও ২০ হাজার মিটার জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানটি পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান । অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক এবং থানা পুলিশের সদস্যরা চুকনগর বাজারের হুমায়ুন কবিরের মালিকানাধীন হুমায়ুন স্টোরে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ সময় কারেন্ট জাল রাখার অপরাধে তার নিকট থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে পথচারীদের হাঁটার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে : খুলনা জেলা প্রশাসক

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণের নগরীর বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।