সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

খুলনা ডুমুরিয়ায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটরিনারি হাসপাতালের আয়োজনে রবিবার (১ অক্টবর ) সকাল সাড়ে ৭টায় ডুমুরিয়া‌ উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম পি , উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারী সার্জন ডাক্তারৎ পিয়াংকর কুন্ডুর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আহমেদ আলি, ডুমুরিয়া বাজার কমিটির আহ্বায়ক শ্যমল দাশ, ইউপি সদস্য বকুল বিশ্বাস, মনিরুল ইসলাম শেখ,ও আশরাফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও এ সময় ১নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রাণি সম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, ১ অক্টোবর থেকে উপজেলার ১৪টি ইউনিয়নে পিপিআর টিকা প্রদান করা হবে।১ অক্টোবর সব  ইউনিয়ন১নাম্বার ওয়ার্ড,২ অক্টাবর সব ইউনিয়ন ২নাম্বার ওয়ার্ড এভাবে তারিখ অনুসার ৮ অক্টোবর ৮ নং ইউনিয়নে টিকা প্রদান করা হবে যা চলবে আগামী ৯ই অক্টোবর পর্যন্ত।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, পিপিআর ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এই রোগটি সর্বপ্রথম আইভরিকাস্টে ১৯৪২ সালে সনাক্ত হয়। পরে বাংলাদেশে এই রোগটি ১৯৯৩ সালে দেখা দেয়। পিপিআর রোগে আক্রান্ত হলে ছাগল ও ভেড়ার প্রজনন ক্ষমতা ও উৎপাদনশীলতা কমে যায়। ২০১৩ সাল অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবছর দেশে এ রোগের কারণে ১৮৪.২২ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়।তিনি আরও জানান,এই রোগ ছাগল ও ভেড়ার আক্রান্তের হার প্রায় ৪০-১০০ ভাগ এবং মৃত্যুর হার ৪৫-৯০ ভাগ।সারাদেশের ন্যায় এ বছর ডুমুরিয়া পিপিআর রোগের টিকা প্রদান করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।