সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ

শেখ মাহতাব হোসেন :: খুলনার ডুমুরিয়ার অধীনে আধুনিকভাবে ভাসমান বেড়ে চাষাবাদ শুরন হয়। ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নের অল্প কিছু কৃষক মাত্র ১০টি ভাসমান বেড নিয়ে চাষাবাদ শুরু করে। বর্তমানে উপজেলায় ১২০টি বেড ভাসমান রয়েছে।
বেড তৈরি আগে কৃষকেরা ভাসমান বেড ইচ্ছামত লম্বা-চওড়া করতো। আর বেডের উপর উঠেই পরিচর্যা করতো ফলে বেড় গুলো দ্রুত নষ্ট হয়ে যেত। পরে ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন এর পরামর্শে আধুনিক উপায়ে চাষাবাদ করছে কৃষকরা। নির্দিষ্ট চওড়া ও দৈর্ঘ্যের বেড নির্মাণ করে সুন্দর করে সাজিয়ে রাখা সহ পরিচর্যা ও ফসল তোলার জন্য ডিঙ্গি নৌকা ব্যবহার করছেন কৃষকরা। এতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান বেড়ে সবজি মসলা চাষ।
ডুমুরিয়া উপজেলার কৃষকেরা এ পদ্ধতিতে সবজি ও মসলা চাষ করে লাভবান হচ্ছেন । বর্তমানে উপজেলার রঘুনাথ পুর,রুদাঘরা,ও রং ইউনিয়নের প্রায় ৬০/৭০ জন কৃষক করছেন ভাসমান বেড়ে চাষাবাদ।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২০১৮ সাল থেকে কৃষি বিভাগের ভাসমান বেড়ে সবজি ও মসলা চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ ভাসমান বেড সবজি ও মসলার চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কৃষি ভাবনা আরও সংবাদ

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।