সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় থানা পুলিশের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় থানা পুলিশের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ার মির্জাপুর ৫ টাকার মোড়ে থানা পুলিশের উদ্যেগে সাধারণ জনগনের সাথে সচেতনতামুলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবারত রাত ৯ টায় অনুষ্ঠিত এ সভায় ইউপি সদস্য লুৎফর রহমান মোড়লের সভাপতিত্বে ও এস আই হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ কনি মিয়া। বিশেষ অতিথি ছিলেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুস সালাম মাঝি, মহিলা ইউপি সদস্য আছমা পারভীন, সাবেক ইউপি সদস্য শেখ আনোয়ার হোসেন, সাজিয়াড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গফ্ফার জোয়াদ্দার, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, সাংবাদিক এস এম হাবিবুর রহমান, জিন্নাত মোড়ল, শাহাজান শেখ, ইলিয়াছ শেখ, মোজাম্মেল হক মোহন, সঞ্জয় কুমার, হারুনুর রশিদ বাবু, নাসির সরদার, প্রকাশ দাস প্রমুখ। সভায় এলাকা সুরক্ষার জন্য প্রতি রাতে ৮ জন করে পাহারা বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে সাজিয়াড়া মোড়ে সন্ধ্যায় অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

বটিয়াঘাটায় ছেলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে আটক

খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত

রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যয় কমছে ১,৭৩৬ কোটি টাকা

রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।