সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় পরিবেশ অধিদপ্তরে অভিযান ৭টি ইটভাটায় ২১ লাখ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় পরিবেশ অধিদপ্তরে অভিযান ৭টি ইটভাটায় ২১ লাখ টাকা জরিমানা

ডুমুরিয়া (খুলনা) পরিবেশ অধিদপ্তরের অভিযানে ডুমুরিয়ার ৭টি ইটভাটায় ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ভদ্রা ও হরি নদীর চরসহ বিভিন্ন স্থানে।

৭টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শাহজাহান জমাদ্দারের মালিকানাধীন নুরজাহান ব্রিকসে হুমায়ুন কবির বুলুর মলিকানাধীন কেবি-২ ব্রিকসে ৩ লক্ষ, আব্দুল লতিফ জমাদ্দারের মালিকানাধীন জেবি ব্রিকসে ৩ লাখ, রফিকুল ইসলামের মালিকানাধীন লুইন ব্রিকসে ৩ লাখ, গাজী আব্দুল হকের মলিকানাধীন সেতু নি ব্রিকসে ৩ লাখ, ইকবাল জমাদ্দারের মালিকানাধীন টেন ব্রিকসে ৩ লাখ এবং অজ্ঞাত মলিকানাধীন সাইমুম ব্রিকসে ৩ লক্ষ টাকাসহ সর্বমোট ২১ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকাণকে নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটরের এ দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ। পরিবেশ সুরক্ষায় খুলনা জেলায় ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সূত্রটি জানায়।

আদালতে সহযেগিতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।