সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠান | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠান

ডুমুরিয়া প্রাণিসম্পদ অফিস মিলনায়তনে সোমবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবিরের সভাপতিত্বে ডুমুরিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৪ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন এলডিডিপি প্রকল্পের প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকতা ডাঃ সায়রা গুলশান , উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চঞ্চল কুমার মন্ডল, ভি এফ এ মোঃ আমজাদ হোসেন সরদার,এফ,(এ এআই) বৃন্দাবন কবিরাজ, মোঃ আশরাফুল আলম, মোঃ মফিজুল ইসলাম, জি এম শিবলী যুবায়ের, লিটন ঢালী, মোঃ সাজ্জাদুল ইসলাম,ও শ্যামলী কবিরাজ প্রমুখ।

ডুমুরিয়া এল এস পি সকল খামারিদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিনেশন সম্পন্ন করে। ডুমুরিয়া ইউনিয়নে মির্জাপুর গ্রামে পরবর্তীতে এল এস পি সকল খামারিদের বাড়ি বাড়ি গিয়ে। ৫০জন কে ঔশাধ বিতরণ সহ পশুর চিকিৎসা সেবা প্রদান করেন এছাড়া টিপনা ফজলুল করিম মাদ্রাসার শিক্ষক ছাত্রদের ক ডিম খাওয়ানো হয়েছে। এছাড়া রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল, কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ ভাবনা এবং করণীয়, ক্লাইমেট স্মার্ট ডেইরী সেক্টর, এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও খাদ্য নিরাপত্তা, পশুপাখির রোগ-বালাই নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয় ঔষধ বিতরণ করেন। প্রদর্শনীতে ফুড সেফটি কর্নারে নিরাপদ খাদ্য প্রস্তুত ও করনীয় সম্পর্কে সচেতনতামূলক কার্য্ক্রম যেমন – ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ খাদ্য- সামগ্রী প্রস্তুত ও প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, গুদাম জাতকরণ, পণ্য পরিবহন ও গ্রাহক পর্যায়ে বিতরণ পর্যন্ত সার্বিক পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা নিশ্চিতকরণ এবং দুধ, ডিম, মাংসজাত নিরাপদ খাদ্য পণ্যের প্রদর্শনী উপলক্ষে ঔষধ বিতরণ করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন (বিডিএফএ) এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এ আয়োজনে সহযোগিতা করছে‌।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সন্ত্রাস দমনে ‘ক্রসফায়ার’-এর প্রয়োজন নেই: খুলনায় আইনমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে: হুইপ বকুল

দিঘলিয়ায় তিনতলা ভবন থেকে পড়ে চোরের মৃত্যু

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার : কেসিসি প্রশাসক

খুলনা বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।