সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় পাইকগাছার স্কুল শিক্ষকের মৃত্যু | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় পাইকগাছার স্কুল শিক্ষকের মৃত্যু

ডুমুরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অনাদি কুমার সরকার (৪০) নামের এক স্কূল শিক্ষকের। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা ব্র্যাক অফিসের সামনে এ দৃর্ঘটনা ঘটে। খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মলয় রায় জানান, ঘটনার দিন সকালে পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের হরিচাঁদ সরকারের ছেলে শিক্ষক অনাদি সরকার বাড়ি থেকে নিজস্ব (খুলনা-হ-১১-৬৮৬৮) নম্বর হিরো হোন্ডা মটরসাইকেল যোগে খুলনায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি অবৈধ আলমসাধু তাকে সজোরে আঘাত করলে সে বুকে ও মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে রাড়ুলী ৫৩নং বোরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেন এবং ঘাতক আলমসাধুটি আটক করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনার ৬টি আসনে পাঠানো হয়েছে ব্যালট পেপার

খুলনার ৮৪০ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে : নজরুল ইসলাম মঞ্জু

রূপসায় ভাঙাড়ি ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি

ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন- আলী আসগার লবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।