সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান টেলিভিশনের সাংবাদিকের মৃত্যু | চ্যানেল খুলনা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান টেলিভিশনের সাংবাদিকের মৃত্যু

মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামের কৃতি সন্তান ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মোঃ এরশাদ হোসেন (৩৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ভোরে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানাযায়, গত রবিবার জ্বরে আক্রান্ত হন মোঃ এরশাদ হোসেন। বুধবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা শেষে ডেঙ্গু ধরা পড়ে। ওই দিন প্রথমে তাঁকে ঢাকার একটি সরকারি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ই সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়। সে এশিয়ান টেলিভিশনের ঢাকাতে মিরপুর পল্লবী’র প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি একটি কন্যা সন্তান, স্ত্রী, মা, ভাই, বোনসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার জুম্মার নামাজের পর পারনান্দুয়ালী বেপারী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।