সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
`ঢাকা থেকে ভাঙ্গা রেলপথ ডিসেম্বরে চালু’ | চ্যানেল খুলনা

`ঢাকা থেকে ভাঙ্গা রেলপথ ডিসেম্বরে চালু’

পদ্মা সেতু আগামী জুনে খুলে দিলে রেলওয়ে তার ৬ মাস পরে অর্থাৎ আগামী ডিসেম্বরে ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ রবিবার (১৫ মে) ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা লিংক রেলপথ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
রেলমন্ত্রী জানান, ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা লিংক রেলপথ প্রকল্পের কাজ চলছে। তবে করোনাসহ নানাবিধ কারণে সবটা আমরা এখুনি চালু করতে পারছি না। তবে প্রায়োরিটি ভিত্তিতে পদ্মা সেতুর ওপর সড়কের কাজ শেষ করে সেতু কর্তৃপক্ষ আমাদের জুলাই মাসে সেতুতে রেলের কাজের জন্য ছেড়ে দেবে। তার পরে আমরা সেতুতে রেল লাইন বসানোর কাজ শুরু করবো। সেটি ৬ মাস লাগবে।
এদিকে, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইনের অগ্রগতি ৭৮ শতাংশ এবং ঢাকা-মাওয়া পর্যন্ত অগ্রগতি ৫৭ শতাংশ। তিনি জানান, আমরা আগামী ২০২৪ সালের ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চালাতে সক্ষম হবো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদেরও এইচপিভি টিকার সুপারিশ ডব্লিউএইচওর

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

শিশু বিয়ে বন্ধে সচেতনতা ও কন্যাশিশুর অধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চূড়ান্ত ধাপে রূপপুর বিদ্যুৎকেন্দ্র, শুরু ফিশন প্রক্রিয়া

বর্জ্য থেকে তেল উৎপাদনে গবেষকদের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।