সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ শীর্ষক সেমিনার | চ্যানেল খুলনা

তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ শীর্ষক সেমিনার

‘তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ’ শীর্ষক সেমিনার আজ (সোমবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সরকারের অসংখ্য উদ্যোগ রয়েছে। কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারের এসব সুযোগ কাজে লাগিয়ে প্রতিবন্ধীতাকে জয় করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় থাকতে হবে। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গী তাঁদের আত্মবিশ^াসী করে তুলবে। দেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছে দিতে সব মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান। প্রধান আলোচক ছিলেন বিসিসি’র উপপ্রকল্প পরিচালক মোঃ গোলাম রব্বানী। বিসিসি খুলনার আঞ্চলিক পরিচালক শেখ মফিজুর রহমান সেমিনারে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, বিসিসি মানবসম্পদ উন্নয়নে নিয়মিত আইসিটি বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। ২০১১ সাল হতে বিসিসি দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের আইসিটিতে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষায়িত আইসিটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে এবং প্রতিবছর প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘চাকুরিমেলা’ আয়োজনের মাধ্যমে তাদের চাকুরির ব্যবস্থা করছে। এরই ধারাবাহিকতায় নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি)সহ সবধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রবেশাধীকারের সুযোগ সৃষ্টি করে শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিসহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গা সোলার পার্ক চালু করে নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নগর গড়ার দাবি

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

নয়াবাটি বন্ধু মহলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নগরের জোড়াগেট পশুর হাট পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার

খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।