সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তাইওয়ানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

তাইওয়ানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু

তাইওয়ানের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় কাওহসিয়ুং এলাকার একটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম ফোকাস তাইওয়ানের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর তিনটার দিকে ১৩ তলা ওই ভবনে আগুন ছড়িয়ে পড়লে কমপক্ষে ৪৬ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪১ জন। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দেড় শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী পাঠানো হয়।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে কাওহসিয়ুং এলাকার ওই বহুতল ভবনটির দ্বিতীয় তলায় সর্বপ্রথম আগুনের সূত্রপাত হয়। এর পর সেটি পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
কয়েকটি রিপোর্টের বরাত দিয়ে স্পুটনিক নিউজ জানিয়েছে, ভবনের ৭ম থেকে ১১ তলা পর্যন্ত আবাসিক অ্যাপার্টমেন্টে মূলত নিম্ন আয়ের বিভিন্ন পরিবার বসবাস করত। এ ছাড়া ভবনটিতে ১০০ জনের বেশি মানুষ বসবাস করতেন। তাদের অনেকেই বয়স্ক নাগরিক।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা তাইওয়ানের গণমাধ্যমকে জানিয়েছেন, ভোর ৩টার দিকে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

এপস্টেইন ইস্যুতে সাক্ষ্য দেবেন ক্লিনটন দম্পতি

‘আমাকে বিয়ে করো’, এপস্টেইনকে বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী, টাকাও ধার চেয়েছিলেন

ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল

সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হচ্ছে বিদ্রোহী কুর্দিরা, চুক্তি স্বাক্ষর

ইন্টারনেট নেই তিন সপ্তাহ, আরও ভয়াবহ অর্থনৈতিক সংকটে ইরান

‘১৫ মিনিটের মধ্যে রাজি হও, নয়তো মৃত্যু’, মাদুরোকে আটকের পর দেলসিকে বলেছিল যুক্তরাষ্ট্র

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।