সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় প্রতিপক্ষের হামলায় চার দিন পর মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় প্রতিপক্ষের হামলায় চার দিন পর মৃত্যু

সাতক্ষীরার তালায় জমি-জায়গার বিরোধের জের ধরে সংঘর্ষে আহত আবু মুছা সরদার (৬৫) ঘটনার চারদিন পর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) রাত ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুছা সরদার (৬৫) জেঠুয়া গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে।
জানাযায়, তালা উপজেলার জেঠুয়া গ্রামের আবু মুছা সরদারের পরিবারের সাথে একই এলাকার মাহাতাফ সরদারের ছেলে সাইফুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। গত ২১ জানুয়ারী বিকালে জমির মাপ-জরিপকে কেন্দ্র করে সাইফুলের নেতৃত্বে লুৎফর সরদার, হাফিজ সরদার, মফিজ সরদার, নুর ইসলাম সরদার হামলা করলে আবু মুছা সরদার (৬৫), মিলি আক্তারকে (৪৬) জখম করে। মারাত্বক আহত অবস্থায় মুছা সরদারকে তালা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত মিলি আক্তার বাদী হয়ে সাইফুলসহ ৫ জনকে আসামী করে তালা থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১৫, তারিখ-২২.০১.২০২৩ ইং।
এ দিকে ঘটনার চারদিন পর বুধবার (২৫ জানুয়ারী ) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতের ভাই মনিরুজ্জামান সরদার জানান, ২১ জানুয়ারী বিকালে আমাদের না জানিয়ে, আমাদের অনুপস্থিতে বাড়ীর উঠানে খুটি পোতে সাইফুলগংরা। আমরা বাড়ীতে এসে বিষয়টি জানতে চাইলে, সাইফুল সহ বিবাদীরা আমাদের উপর হামলা করে।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, সেদিন মারামারির কোন ঘটনা ঘটেনি, তার পরেও মামলা হয়েছে। আমরা উক্ত মামলায় জামিনে আছি। মৃত্যু নিয়ে অপ-প্রচার চালাচ্ছে।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু জানান, তিনদিন আগে মারামারি হয়েছে, সে ঘটনায় থানায় মামলাও হয়েছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, মারামারির ঘটনায় মামলা আছে, বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদরে মর্গে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।