সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ফুটবল টুর্নামেন্ট ফাইনালে কালাম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন | চ্যানেল খুলনা

তালায় ফুটবল টুর্নামেন্ট ফাইনালে কালাম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তালা উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান মরহুম জি,এম আব্দুল আলী স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনালে কালাম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (১১ জানুয়ারী ) বিকালে তালার খলিলনগর হাইস্কুল মাঠে খলিলনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে তালার খলিলনগর কালাম ফুটবল একাদশ ও পাইকগাছার হাবিবনগর ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বীতা করে । নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর কালাম ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে হাবিবনগর ফুটবল একাদশকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাজ্জাদ হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, মরহুম জি,এম আব্দুল আলীর ছেলে সাইদুর ইসলাম মুকুল। শিক্ষক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সমর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বিশ্বাস, ইউপি সদস্য প্রকাশ দালাল, মেহেদী হাসান পাড়, গাজী সেলিম হোসেন প্রমূখ। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।