সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় শতাধিক দোকান উচ্ছেদ | চ্যানেল খুলনা

তালায় শতাধিক দোকান উচ্ছেদ

সাতক্ষীরার তালায় পশুহাট ও কাঁচা বাজারে শতাধিক অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল কুদ্দুস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় ব্যবসায়ী আনারুল, মোল্লা আব্দুল্লাহ, আব্দুল গফুর জানান, কপোতাক্ষ নদের জেগে ওঠা চরে তালার কাঁচা বাজার ও পশুহাট প্রতিষ্ঠিত। এখানে শতশত ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, যাদের এই হাটের উপর নির্ভর করেই রুটি-রুজির ব্যবস্থা হয়।
তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেওয়ায় ছেলেমেয়ে নিয়ে এখন তাঁদের অর্ধাহার-অনাহারে দিন কাটাতে হবে।

চা দোকানদার আসমা বেগম জানান, গরুহাটের পাশে কোন রকম চায়ের টলদোকার করে সংসার চালাই, আমাদের দোকান ভাঙ্গা হলো, কিন্তু হাটের জায়গায় উপর বড় বড় বিল্ডিং নির্মান করেছে, সে গুলো ভাঙ্গা হয়নি।

তালা সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী মোঃ আবু হেলাল জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেছেন। হাট-বাজারে পথচারীদের চলাচল নির্বিঘœ করতে এই অভিযান চালানো করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

সাতক্ষীরার তিন উপজেলায় ৩ জনের মরদেহ উদ্ধার

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।