সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা | চ্যানেল খুলনা

তালায় গৃহবধূর বিষপানে আত্মহত্যা

সাতক্ষীরার তালায় গৃহবধূ সোনিয়া আক্তার (২৫) বিষপানে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যার নাটক করা হয়েছে। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ নভেম্বর) বিকালে তালা উপজেলা ইসলামকাটি ইউনিয়নে চাঁদপুর গ্রামে। মৃত সোনিয়া চাঁদপুর গ্রামের বিল্লাল হোসেন শেখের স্ত্রী।

জানা যায়, বিগত ৫/৬ বছর পূর্বে তালা উপজেলার সুমুজদিপুর গ্রামের আচিসুর রহমান সরদারের মেয়ে সোনিয়ার সাথে চাঁদপুর গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে বিল্লালের বিয়ে হয়। তাদের সংসারে তৌফিকা নামের ৩ বছর একটি কন্যা সন্তান রয়েছে।

গৃহবধূর চাচা আরিফ সরদার জানান, শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে সোনিয়াকে তার স্বামী বিল্লাল ব্যাপক মারধর করে, পরে অবস্থা বেগতিক দেখে তারা সোনিয়ার মুখে বিষ দিয়ে আতœহত্যা বলে প্রচার করছে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে, ময়না তদন্ত রিপোর্ট আসার পরেই প্রকৃত ঘটনা জানা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।