সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় চায়ের দোকানের চুরি | চ্যানেল খুলনা

তালায় চায়ের দোকানের চুরি

সাতক্ষীরা তালা উপজেলার খেঁজুর বুনিয়া বাজারে এক চায়ের দোকানে তালা ভেঙ্গে টিভি চুরির ঘটনা ঘটেছে। এঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে। অসহায় চায়ের দোকানদার আব্দুল গফ্ফার বিশ্বাস তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
তালা উপজেলার জেয়ালানলতা গ্রামের আবুল হোসেন বিশ্বাসের ছেলে আব্দুল গফ্ফার বিশ্বাস জানান,মঙ্গলবার (১২মার্চ) রাত সাড়ে ১১টার সময় তার চায়ের দোকানটি বন্ধ করে বাড়ীতে চলে যায়। বুধবার সকালে সে লোকমুখে জানতে পারে তার দোকান চুরি হয়ে গেছে। দোকানে এসে দেখে একটি মনিটর টিভি চোরেরা নিয়ে গেছে যার মূল্য ১৫ হাজার টাকা।
আব্দুল গফ্ফার বিশ্বাস আরো জানান,তার এলাকার একটি প্রভাবশালীদের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। মঙ্গলবার রাতে তার মোবাইল ফোনে হুমকি দেয় । তার জের ধরে প্রভাবশালীদের দ্বারা তার দোকানে চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে তার ধারণা করছে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী রাসেল জানান,অভিযোগটি পেয়ে জাতপুর ক্যাম্প ইনচার্জকে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।