সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সাতক্ষীরার তালায় খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় বিকাশ সানা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।বিকাশ সানা খুলনা জেলার পাইকগাছা পৌরসভার বাসিন্দা ও তালার কুলপোতা গ্রামে জমি কিনে পরিবার নিয়ে বসবাস করতেন। খেশরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিমাই সানা জানান, পারিবারিক অতি ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে গত শনিবার (৭ আগস্ট) বিকালে বিকাশ সানা ও প্রতিবেশী মৃত লক্ষীকান্ত ম-লের ছেলে রবীন্দ্র নাথ ম-লের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রবীন্দ্র নাথ ম-ল ধারালো কোদাল দিয়ে নিমাই সানার মাথার নীচে ঘাড়ের কাছে কোপ মারে। এতে মারাত্মক আহত বিকাশ সানাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে শনিবার রাতেই চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত মৃতের লাশ পোস্ট মর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন বলেন, ঘটনাটি শুনেছি কিন্তু কেউ বিষয়টি নিয়ে থানায় আসেনি। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।