সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় “বুলবুল”-এ ক্ষতিগ্রস্থ ১১শ’কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার ও নগদ টাকা প্রদান | চ্যানেল খুলনা

তালায় “বুলবুল”-এ ক্ষতিগ্রস্থ ১১শ’কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার ও নগদ টাকা প্রদান

তালা প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার তালায় ১ হাজার একশত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,রাসায়নিক সার এবং পরিচর্যা বাবদ নগদ ৫০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
তালা উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার একশত কৃষকদের মাঝে ৯০০ কেজি ভুট্রা বীজ, ৭৫০ কেজি মুগ বীজ, ১৪৫ কেজি শাক সবজি বীজ এবং ডিএপি সার ১৫,৫০০ কেজি এমওপি ১ হাজার একশত কেজি ও পরিচর্যা বাবদ প্রত্যেক কৃষককে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কৃষি ভাবনা আরও সংবাদ

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

বেলুচিস্তানে সেনা অভিযান, ৭২ ঘণ্টায় নিহত ৪৮

খুলনায় ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক

১০ হাজার হেক্টর জমিতে বছরে শত কোটি টাকার ফসলহানি, সংকটে কৃষক

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।