সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ | চ্যানেল খুলনা

তালায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

সাতক্ষীরার তালায় ৫২তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রবিবার (২১ জানুয়ারি) বিকালে উপজেলার মহান্দী প্রগতি হাইস্কুল মাঠে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।

মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সজীবুদ্দৌলা, ক্রীড়া কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোবারক হোসেন, বাবলুর রহমান, নিহার রঞ্জন প্রমুখ।

এদিকে ছেলেদের ক্রিকেটে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কবি নজরুল বিদ্যাপীঠ এবং নারীদের ক্রিকেটে সেনেরগাঁতী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গাছা মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া ভলিবলে কবি নজরুল বিদ্যাপীঠকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এইচএমএস মাধ্যমিক বিদ্যালয় এবং ব্যাডমিন্টনে জয়ী হয় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।