সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় সাপের কামড়ে নারীর মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় সাপের কামড়ে নারীর মৃত্যু

সাতক্ষীরার তালায় বিষধর সাপের কামড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। সাপের কামড়ে মৃত এই নারীর নাম আছিয়া বেগম (২৮)। মৃত আছিয়া বেগম রায়পুর গ্রামে নান্টু গাজীর স্ত্রী। রোববার (৩০ জুন) রাত ৮দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

ইউপি সদস্য শিরিনা খাতুন জানান, রোববার সন্ধ্যায় খলিলনগর ইউনিয়নে রায়পুর গ্রামে গৃহবধূ আছিয়া বেগম বাড়ির গোয়ালঘর পরিস্কার করছিলেন। এ সময় বিষধর সাপ কামড় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনা জানতে পেরে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু মৃত আছিয়া বেগমের বাড়িতে যান। তাদের পরিবারে খোঁজ-খবর নেন এবং শোকহত পরিবারে সমাবেদনা জানান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।