সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত | চ্যানেল খুলনা

তালায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত শেখ মেহেদী রেজা (৩০) দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শেখ মুস্তাক আলীর ছেলে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তালা উপজেলার সুভাষণী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মেহেদী বাড়ি থেকে খুলনায় যাওয়ার পথে সুভাষিণী বাজারে পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসা একটি ট্রাক (ডাম্পার) তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক মেহেদী ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাম্পার ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।

https://channelkhulna.tv/

দুর্ঘটনা আরও সংবাদ

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৩ জনসহ আহত ৪

চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।