সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের   | চ্যানেল খুলনা

তালায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের  

সাতক্ষীরা- খুলনা মহাসড়কে ভৈরবনগর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভিকুমার দে (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। একই সময় আহত হয়েছে মোটর সাইকেলে থাকা দুই আরোহী। নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দের ছেলে ও তালা সরকারী কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

আহতরা হলেন, কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যাবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। আহতরা বর্তামানে সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষদর্শী কুমিরা ইউপি সদস্য মফিদুল ইসলাম ও খলিষখালী এলাকার প্রবীর মল্লিক জানান, বেলা ২টার দিকে তিন বন্ধু ইয়ামা এফজেড মোটর সাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ভৈরব নগর এলাকায় আসলে একটি বাইসাইকেল রাস্তাপার হতে থাকলে মুুখোমুখি সংঘর্ষে হয় মোটরসাইকেলের । এতে ঘটনাস্থলে নিহত হয় অভি। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরার দিকে পাঠায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: হাবিব

শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: ধানের শীষের প্রার্থী হাবিব

তালায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিব।

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।