সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তুরস্ক থেকে উড়ে পেঁয়াজ আসছে আজ | চ্যানেল খুলনা

তুরস্ক থেকে উড়ে পেঁয়াজ আসছে আজ

চ্যানেল খুলনা ডেস্কঃতুরস্ক থেকে বিমানে পেঁয়াজের প্রথম চালান দেশে আসছে আজ শুক্রবার (২২ নভেম্বর)। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মাধ্যমে টার্কিশ এয়ারলাইনসে করে আমদানিকৃত পেঁয়াজ ঢাকায় এসে পৌঁছাবে। এই চালান বাংলাদেশে এলে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।শুক্রবার পেঁয়াজবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মেঘনা গ্রুপের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, আরও কয়েকটি বিমানে করে মেঘনা গ্রুপের পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। এ ছাড়াও মেঘনা গ্রুপের প্রায় ১২ থেকে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আনা হবে। এই পেঁয়াজ আগামী ১ ডিসম্বর থেকে সমুদ্র পথে জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসা শুরু হবে। যা পরে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কে হস্তান্তর করা হবে। এতে করে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে এবং দেশের জনগণের মনে স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন মোস্তফা কামাল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশের পর বিএসএফ সদস্য বিজিবির হেফাজতে

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্যপাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

বিচারকের ১৬ বছর বয়সী ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর মামলায় মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

অক্টোবরে গণপিটুনিতে নিহত ৩২, ঘটনা ৬৪টি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।