সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তৃতীয় মেয়াদে কেসিসি মেয়রের দায়িত্ব নিলেন তালুকদার আব্দুল খালেক | চ্যানেল খুলনা

তৃতীয় মেয়াদে কেসিসি মেয়রের দায়িত্ব নিলেন তালুকদার আব্দুল খালেক

তৃতীয় বারের মতো খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্ৰহণ করেছেন তালুকদার আব্দুল খালেক। বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

একই সঙ্গে কেসিসির সাধারণ ৩১টি ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৪১ জন কাউন্সিলরও দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্ৰহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবিরুল জব্বার।

২০০৮ সালের নির্বাচনে প্রথমবার মেয়র নির্বাচিত হন তালুকদার আব্দুল খালেক। ২০১৮ সালে দ্বিতীয়বার এবং চলতি বছর ১২ জুন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

ফরিদপুরে পুলিশি হেফাজতে মাদকসহ আটক যুবকের মৃত্যু, নির্যাতনের দাবি পরিবারের

পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা, ঠেকাল স্থানীয় জনতা ও বিজিবি

এনসিপির নেতা-নেত্রীর বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা জামায়াত এমপির বাবা বেঁচে আছেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।