সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তেরখাদায় আশ্রয়ন-২ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর উদ্বোধন করলেন সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

তেরখাদায় আশ্রয়ন-২ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর উদ্বোধন করলেন সালাম মূর্শেদী এমপি

মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় খুলনা জেলার তেরখাদা উপজেলার হাড়িখালী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে ৬টি ব্যারাকে ৩০ টি ঘর হস্তান্তর প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার টেলিকন্ফারেন্সের মাধ্যমে ঘরের চাবি হস্তান্তর ও ঘরের উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে অভূতপূর্ব এক উদ্যোগে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা করে তাদের জমিসহ ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- বঙ্গবন্ধুকন্যার এই ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এরই মধ্যে ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৬০টি পরিবার৷
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন নাসির, উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

কেডিএ চেয়ারম্যানকে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ফুলেল শুভেচ্ছা

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

খুবির এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।