সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আট (৮) থেকে চোদ্দ (১৪) বছর বয়সী ছেলে ও মেয়ে, যারা প্রাথমিক স্কুল থেকে ঝরে পড়েছে তাদেরকে আবার শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার উদ্দেশ্যে “আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন” কর্মসূচির মাধ্যমে “উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর” সহযোগিতায় সারাদেশের মতো দিঘলিয়া উপজেলায় শুরু হতে যাচ্ছে। “কালিয়া সমাজ উন্নয়ন সংস্থার” মাধ্যমে “আশ্রয় ফাউন্ডেশন” দিঘলিয়া উপজেলায় ইতিমধ্যে প্রাথমিক জরিপ কার্যক্রম সম্পন্ন করেছে। এ বিষয়ে আজ দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পর্যায়ে অবহিতকরন সভা উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মারুফুল ইসলাম, চেয়ারম্যান, দিঘলিয়া উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হীরামন কুমার বিশ্বাস, সহকারি পরিচালক, খুলনা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দীঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও সদস্য খুলনা জেলা পরিষদ, মোঃ আকরাম হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী, মাসুদ মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার, মোসাঃ শাহনাজ পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ মাহফুজুর রহমান, ইনস্ট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার, বেগম গুলশান আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ আনিসুর রহমান, আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক কালিয়া সমাজ উন্নয়ন সংস্থা, মোঃ মোস্তফা কামাল, পরিচালক কালিয়া সমাজ উন্নয়ন সংস্থা, বিউটি আকতার, নির্বাহী পরিচালক অাশ্রয় ফাউন্ডেশন, মমতাজ খাতুন সহ প্রমূখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনার ১০ জেলায় এবার ১৭০ পশুর হাট

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নামে ভুয়া প্রচারণা, জিডি দায়ের

প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মাধ্যমে মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু

খুবির বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ১৫ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে খুলনায় প্রেস ব্রিফিং

কমিটি ঘোষণার ১৫ ঘন্টা মধ্যেই খুলনা জেলা ছাত্রদলের আহবায়কে অব্যাহিত, ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।