সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুই বছর পর রমনার বটমূলে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

দুই বছর পর রমনার বটমূলে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

আজ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় আজকের এই দিনে। গত দুই বছর করোনা মহামারির কারণে বন্ধ থাকার পর এবার রমনার বটমূলে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ উৎসব।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৬টার পর যন্ত্রবাদন দিয়ে এবারের অনুষ্ঠান শুরু হয়। এরপর সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসংগীত ‘মন, জাগ মঙ্গললোকে’ গানের মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দ ১৪২৯ -কে স্বাগত জানান।

ছায়ানটের ৮৫ জন শিল্পী বর্ষবরণ উৎসবে অংশ নেন। এ সময় মঞ্চের সামনে বসে শত শত মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে পঞ্চকবির গান, লোকগান, ব্রতচারীদের গান ইত্যাদি গাওয়া হয়।
এবারের বর্ষবরণে গেটের সংখ্যা আটটি। এরমধ্যে প্রবেশপথ তিনটি। তা হলো- অরুনোদয়, রমনা রেস্তোরাঁ, অস্তাচল। বের হওয়ার পথ দুটি যথাক্রমে বৈশাখী ও উত্তরায়ন। একইসঙ্গে প্রবেশ এবং বের হওয়ার পথ তিনটি যথাক্রমে শ্যামলিমা, স্টার গেট এবং নতুন গেট।
এছাড়া আগত দর্শনার্থীদের জন্য রয়েছে জরুরি চিকিৎসা সেবা, নারী/সিনিয়র সিটিজেন/শিশুদের জন্য রয়েছে বিশ্রামাগার। তবে রমজান মাস হওয়ায় এবার থাকছে না কোনো খাবারের দোকান।
বর্ষবরণ উৎসব ঘিরে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাই রমনাসহ পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। পুলিশ, র‍্যাবের পাশাপাশি সাদা পোশাকেও নিয়োজিত আছে নিরাপত্তা কর্মীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩ জেলার দায়িত্ব পেলেন মীর শাহে আলম

দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য প্রেরণার উৎস হতে পারে: প্রধানমন্ত্রী

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

সুশাসন প্রতিষ্ঠায় সরকারে কিছু পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী: স্থানীয় সরকারমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।