সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুর্বৃত্তদের হামলায় আহত আ’লীগের নির্বাচনি ক্যাম্পের পাহারাদার পেলে প্রধানমন্ত্রীর চেক | চ্যানেল খুলনা

দুর্বৃত্তদের হামলায় আহত আ’লীগের নির্বাচনি ক্যাম্পের পাহারাদার পেলে প্রধানমন্ত্রীর চেক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে নৌকার প্রচারণা ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে ৪ জানুয়ারি রাতে গানপাউডার দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তার ঘাড়ের দুই পাশে কিছু অংশ ও মাথার চুল পুড়ে যায়। এর আগে ওই প্রচারনা ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়।

এদিকে নির্বাচন পরবর্তী সংসদ সদস্য এসএম কামাল হোসেনের মাধ্যমে পাহারাদারকে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানানো হয়। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে এক লাখ টাকার চেক অনুমোদন দেওয়া হয়।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন আহত পাহারাদারকে এক লাখ টাকার চেক ইস্যুর চিঠি হস্তান্তর করেন। এসময় আর্থিক অনুদান প্রাপ্তিতে সহায়তা করায় সংসদ সদস্য এসএম কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান আহত পাহারাদার ও তার পরিবার।

উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, খান জাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যোগিপোল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকারিয়া রিপন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম, ১০নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

রাজনীতি আরও সংবাদ

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।