সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশে চালু হলো প্রথম লিভার ফেইলিউর ইউনিট | চ্যানেল খুলনা

দেশে চালু হলো প্রথম লিভার ফেইলিউর ইউনিট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে দেশে সর্বপ্রথম লিভার ফেইলিউর ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অনলাইনের মাধ্যমে ধানমন্ডির স্পেশালাইজড লিভার সেন্টারে ইউনিটটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। এতে প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক এবং একুশে টিভির সি.ই.ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একিউট লিভার ফেইলিউর এবং একিউট অন ক্রনিক লিভার ফেইলিউর রোগীদের জন্য এ ইউনিটটি গুরুত্বপূর্ণ। ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের সহযোগিতায় বাংলাদেশে অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের নেতৃত্বে একদল লিভার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে লিভার ফেইলিউর ইউনিটটি পরিচালিত হবে। লিভার ফেইলিউরের উপর প্লাজমা এক্সচেঞ্জের বিষয়ে ইতিমধ্যে তাদের একটি বৈজ্ঞানিক প্রকাশনা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

এ সময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের গ্রাম ক্যান্সার ও রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রেজা সেলিম ও ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের লিভার বিভাগের অধ্যাপক ডা. সি ই ইয়াপেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক মো. মনিরুজ্জামান ভুঁইয়া।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

বাংলাদেশে বছরে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত ১২ হাজারের বেশি নারী

ভালো ঘুমের জন্য ৮টি স্বাস্থ্যকর অভ্যাস

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

৬৫ শতাংশ নারী পোশাককর্মীর গর্ভধারণ কিশোরী বয়সেই: আইসিডিডিআরবির গবেষণা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।