সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দৈনিক দিনকাল’র ভারপ্রাপ্ত সম্পাদক-এর মৃত্যুতে খুলনা বিএনপির শোক | চ্যানেল খুলনা

দৈনিক দিনকাল’র ভারপ্রাপ্ত সম্পাদক-এর মৃত্যুতে খুলনা বিএনপির শোক

প্রথিতযশা সাংবাদিক, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনার নেতৃবৃন্দ।

বুধবার (১৭ জানুয়ারি) প্রদত্ত শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিনিয়র সাংবাদিক, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী ছিলেন সাংবাদিক সমাজের অভিভাবক। তার ইন্তিকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি ছিলেন উদার গণতন্ত্রমনা, নির্ভীক ও অকুতোভয়। তিনি লেখনির মাধ্যমে দেশ ও জাতির খেদমত করেছেন। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি প্রমূখ।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।