সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ ননী গোপাল মন্ডল বেসরকারিভাবে জয়ী | চ্যানেল খুলনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ ননী গোপাল মন্ডল বেসরকারিভাবে জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -১ দাকোপ-বটিয়াঘাটা আসনে নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৪২ হাজার ৫’শ ১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ননী গোপাল মন্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৫২৬২ ভোট।

জানা গেছে, খুলনা -১ আসনে মোট ভোটার ২ লক্ষ ৯০ হাজার ২’শ ৬৫ টি। দুটি উপজেলায় মোট ১১০টি কেন্দ্রের মধ্যে বটিয়াঘাটা রয়েছে ৬১টি ও দাকোপে রয়েছে ৪৯টি । বটিয়াঘাটা উপজেলার ৬১টি কেন্দ্রে নৌকা পেয়েছে ৬৮ হাজার, ৪’শ ০৫ ভোট এবং দাকোপ উপজেলার ৪৯ টি কেন্দ্রে নৌকা পেয়েছে ৭৪ হাজার ১শ ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে বটিয়াঘাটা উপজেলায় ৬১টি কেন্দ্রে পেয়েছে ৩ হাজার ৭’শ ৬৬ ভোট এবং দকোপ উপজেলার ৪৯ টি কেন্দ্রে পেয়েছে ১ হাজার ৪শ ৯৬ ভোট।

খুলনা -১ আসনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রায় ৫৬% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ব্যপারে বিজয়ী প্রার্থী সাবেক এমপি ননী গোপাল মন্ডল কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, বিজয়ের আনন্দে কোন নেতাকর্মী যেন প্রতিহিংসা পরায়ণ না হয় । সে জন্য তিনি সকল দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন । আর যদি কেউ অতি উৎসায়ী হয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে চায় তার সঙ্গে দলের কোনো প্রকার সম্পর্ক থাকবে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

খুলনায় ৭৯ হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

টুঙ্গিপাড়ায় বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৬ নেতাকর্মীর পদত্যাগ

দেশে অস্থিরতা সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: জামায়াত

বিরোধীদের সহযোগিতা চাইতে প্রধানমন্ত্রীকে সংসদে আহ্বান জানাতে হবে: সরোয়ার তুষার

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপিও মাঠে থাকবে: রিজভী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।