সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ধাক্কা দিয়ে বিএনপি সরকারকে সরাতে পারবে না : কৃষিমন্ত্রী | চ্যানেল খুলনা

ধাক্কা দিয়ে বিএনপি সরকারকে সরাতে পারবে না : কৃষিমন্ত্রী

সরকারকে ধাক্কা দিয়ে বিএনপি সরাতে পারবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
শনিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে সরকারি হাসপাতাল মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের এক ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি ২০১৩ সাল থেকে কখনও জামায়াতকে নিয়ে, কখনও হেফাজতকে নিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে, কিন্তু সরকারকে নড়াতেই সক্ষম হয়নি। উল্টো সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই মুখ থুবড়ে পড়েছে।
বিএনপির পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ২০০১-০৬ সালে ক্ষমতায় থেকে তারা (বিএনপি) নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। সে সময় জঙ্গি ও সন্ত্রাসী দিয়ে দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল। লুটপাট করে শত শত কোটি টাকা পাচার করেছিল বিদেশে। সেই পাচার করা টাকায় তারেক জিয়া এখন লন্ডনে বসে খাচ্ছে, সিনেমা দেখছে এবং রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে।
তারেক জিয়ার ষড়যন্ত্রকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোরভাবে মোকাবিলা করবে বলে জানান মো. আব্দুর রাজ্জাক।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, যে জিয়া জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে ভূমিকা রেখেছিলেন- তারই ছেলে তারেক জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাক্ষণ ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি ও মির্জা ফখরুলরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। দেশে পদ্মা সেতু চালু হয়েছে, সেতু দিয়ে গাড়ি চলাচল করছে- এটি এখনও মির্জা ফখরুল স্বীকার করতে চান না। জনশুমারিতে সরকার জনসংখ্যা কম দেখিয়েছে বলেও ডাহা মিথ্যাচার করছেন। দেশে ২০ কোটি মানুষ দেখালে মনে হয় মির্জা ফখরুল খুশি হতেন।
মন্ত্রী বলেন, পরিসংখ্যানবিদ, বিশেষজ্ঞ, বিজ্ঞানি, মাঠকর্মী, তথ্য সংগ্রহকারীদের সমন্বয়ে যথাযথ প্রক্রিয়ায় জনশুমারি হয়েছে। সেখানে জনসংখ্যা কম বা বেশি দেখানোর সুযোগ নেই। সরকার জনসংখ্যা কম দেখাবে কেন, বরং বেশি দেখানোর কথা।
সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাড. মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি আওলাদ হোসেন ও অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

জরুরি বৈঠকে বসেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব

‘জামায়াতকর্মী সুমির সঙ্গে আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে’

ফেসবুকে সমালোচনা অপরাধ নয় : শিশির মনির

তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে

সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।