সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ধুনটে দুই জামায়াত নেতা গ্রেফতার | চ্যানেল খুলনা

ধুনটে দুই জামায়াত নেতা গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় নাশকতার মামলায় দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- শাহজাহান আলী (৭০) ও কামরুজ্জামান রাকিব (৩৭)।
শাহজাহান আলী উপজেলার নিমগাছি ইউনিয়নের নাদিয়ারপাড়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে। তিনি নিমগাছি ইউনিয়ন জামায়াতের পূর্ব অংশের আমীর।
অপরদিকে কামরুজ্জামান রাকিব (৩৭) একই এলাকার ফরিদপুর গ্রামের মোন্তেজার রহমানের ছেলে। তিনি নিমগাছি ইউনিয়ন জামায়াতের পশ্চিম অংশের আমীর।
গ্রেফতারের পর শনিবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বিগত ২০১৪ সালে বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনকালে ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন গ্রেফতারকৃতরা। এ সময় বাধা দিলে তাদের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। তাদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার এজাভুক্ত আসামি হিসেবে শাহজাহান আলী ও কামরুজ্জামানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী জামায়াতের দুই নেতা শাহজাহান আলী ও কামরুজ্জামানকে শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

কিশোরগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।