সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীতে বিএনপির ৪ নেতাকর্মী আটক | চ্যানেল খুলনা

নগরীতে বিএনপির ৪ নেতাকর্মী আটক

খুলনায় হরতালের সমর্থনে মিছিলকালে বিএনপি ও অঙ্গসংগঠেনর চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর খানজাহান আলী থানাধীন বাদামতলা বিআরটিএ মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, খানজাহান আলী থানার বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খোকা ও বিএনপি কর্মী মোঃ রেজাউল গাজী (৪৪)। এরমধ্যে কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে ৩ টি মামলা এবং শেখ বিল্লাল হোসেনের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে ৫ টি লাঠির মাথায় পেট্রোল লাগানো মশাল, একটি হ্যামার, ৩টি হাতুড়ী, দুইটি শাবল, ১২ টি বাঁশের লাঠি, ৩টি লোহার রড, ৩টি বাজার করা ব্যাগ ভর্তি ইট ও পাথরের টুকরা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।